রাজশাহীতে নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে এক প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন তারা।
এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নেসকোর প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তারা প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশব্যাপী চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে সোমবার রংপুর নেসকো কার্যালয়ে স্মারকলিপি দিতে যান প্রকৌশলীরা। এ সময় বুয়েট থেকে পাশ করা প্রকৌশলী রুকন স্মারকলিপি গ্রহণ করলে উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এমনকি তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান রুয়েট শিক্ষার্থীরা। পরে নেসকোর কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দিলে শিক্ষার্থীরা ফিরে যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments