সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব বৃহস্পতিবার

সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর আয়োজনে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
তরুণ কৃষি উদ্যোক্তা ও উদ্ভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষি মন্ত্রণালয় ও বিএআরসি’র কর্মকর্তা, বিজ্ঞানী, বিভিন্ন এনজিও, বেসরকারি খাতের প্রতিনিধি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্স পর্বের শিক্ষার্থীসহ প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন সেমিনার।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, সময়োপযোগী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমের সাথে জড়িত গবেষকদের সার্বক্ষণিক সহযোগিতা করা আমাদের দায়িত্ব। গবেষক ও গবেষণা কাজের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বিশ্বে প্রকাশ পাবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে এখনো ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করতে আরও নিখুঁত ডেটা ও মডেলিং প্রয়োজন।
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এফভিএবিএস ডিন কনফারেন্স রুমে “এমনেট ইনসাইটস ইন বাংলাদেশ ম্যালেরিয়া মডেলিং” গবেষণা প্রকল্পের ইনসেপশন সেরিমনিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বাংলাদেশে ম্যালেরিয়া প্রতিরোধ ও নির্মূলে এক নতুন মাত্রা সংযোজিত হয়েছে এই গবেষণা প্রকল্পের মাধ্যমে।
প্যারাসাইটোলজি বিভাগের এমএস শিক্ষার্থী ডা. জাকিয়া সুলতানা প্রীতির সঞ্চালনায় এবং প্রকল্পের প্রধান বাস্তবায়নকারী (পিআই) প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. তিলক চন্দ্র নাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ অনুষদীয় শিক্ষকবৃন্দ ও প্যারাসাইটোলজি বিভাগের এমএস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রকল্পটির গুরুত্ব ও কার্যক্রম বিষয়ে তথ্য উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের এমএস শিক্ষার্থীরা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ হলো উন্নত পরিসংখ্যানিক ও তথ্যভিত্তিক মডেলিং পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশে ম্যালেরিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, ভবিষ্যৎ পূর্বাভাস তৈরি এবং কার্যকর নিয়ন্ত্রণ কৌশল নির্ধারণ। এতে সহায়তা করছে এমনেট, যা এশিয়া অঞ্চলে ম্যালেরিয়া বিষয়ক গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতায় নেতৃত্ব দিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার ম্যালেরিয়া নির্মূলের জাতীয় লক্ষমাত্রা অজর্নের পথে এক ধাপ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments