নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেফতার

রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী হারুন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা মো. ওয়ারেছুর রহমান. কুমিল্লা জেলার মেঘনা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুফতী ইলিয়াস মাহমুদ কাসেমী ওরফে রাসেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মাতবর সাগর, ও লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা ও দরবেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী শাহাদাত হোসেন রুবেল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments