হেফাজত আমির ও মহাসচিবের সঙ্গে এনসিপির নেতাদের সাক্ষাৎ

হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা সাজিদুরের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে ওইসভায় এনসিপির সদস্য সচিব আকতার হোসেনও এই সাক্ষাতে মিলিত হন।
বৃহস্পতিবার রাতে রাজধানীতে সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা রাজনীতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে হেফাজতে ইসলাম কিংবা এনসিপি কেউই আনুষ্ঠানিকভাবে এই সাক্ষাৎকারে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি।
উল্লেখ্য,বুধবার জমিয়তে উলামায়ে ইসলামের উলামা-মাশায়েখ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব উপস্থিত ছিলেন। তারা জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে দলটির সঙ্গে কোনো ইসলামি দলকে জোট না করার আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments