খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মো. হাবিব শেখ নামে এক যুবক কুপিয়ে গুরুতর জখম করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত যুবক নগরীর শেখপাড়া লোহাপট্টি এলাকার রাজা শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে নগরীর পুরাতন রেলস্টেশনের আশপাশে লোহা ও তামার চুরি হয়। সেই চোরাই লোহা-তামা রেলওয়ে পুলিশের কাছে ঐ যুবক ধরিয়ে দিয়ে কয়েকজন চোরের নাম পুলিশকে জানিয়ে দেয়। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নিয়ে হাবিবের সঙ্গে ঐ চোরদের তর্ক-বিতর্ক হয়। তার জের ধরে বৃহস্পতিবার রাতে তারা হাবিব শেখকে ধারালো চাপাতি দিয়ে বাম হাঁটু, ডান হাঁটু, মাথার ডান পাশ, বাম হাতের কব্জিতে কুপিয়ে জখম করে। এছাড়া ডান পায়ের গোড়ালি কেটে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি বলেন, আহত যুবক এবং যারা হামলা করেছে তারা একসঙ্গে চলাফেরা করত। তারা রেলের বিভিন্ন জিনিস চুরি করত। চুরির একটি বিষয় নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। যার কারণে অপর দুইজন তাকে কুপিয়ে জখম করে। এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments