সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) কমপ্লেক্সে রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করেছেন। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের জন্য মানসম্মত ডেন্টাল চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে সেনা সদরের আর্থিক পৃষ্ঠপোষকতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। দীর্ঘ প্রতীক্ষিত এ চিকিৎসা সেবা প্রাপ্তির মহতি উদ্যোগ গ্রহণ করায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



