পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী নগরীর বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার বিকেলে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের শেখেরচক নগর স্বাস্থ্যকেন্দ্রে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশে বন্যাদুর্গতদের এ সহায়তা দেওয়া হয়। এ সময় রাসিক সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, সাবেক কাউন্সিলর সোহরাব শেখ, প্রশাসকের ব্যক্তিগত সহকারী এনামেতুল ইসলাম রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর নগরীর তালাইমারী এলাকায় বন্যাদুর্গতদের রাসিকের পক্ষ থেকে ত্রাণ ও ওষুধ বিতরণ করা হয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নিজে তালাইমারী শহীদ মিনার এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ পেয়ে স্থানীয় বন্যাদুর্গতরা সন্তোষ প্রকাশ করেন।



