বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছেন স্বর্ন ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা

স্বর্ণালংকার ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা গত ১ অক্টোবর কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ কারাগারে সিনিয়র জেল সুপার মো : তায়েব উদ্দিন।
তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার তিনি জামিন পান। জামিনের কাগজপত্র পৌছায় রাতে। রাতে কারাগার থেকে ছাড়া নিয়ম নেই। জামিনের বিষয়টি যাচাই বাছাই করা হয়। পাশাপাশি বুধবার (১ অক্টোবার) দিনভর বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। তারা কোন আপত্তি না করায় বুধবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান। অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আদালত কাউকে জামিন দিয়ে কারা কর্তৃপক্ষ তো কাউকে আটক রাখতে পারে না। তবে কারা কর্তৃপক্ষ কাউকে মুক্তি দেওয়ার আগে জামিনের বিষয়টি নিশ্চিত হয়। তার পরও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মতামতের পরই মুক্তি মেলে।
উল্লেখ্য ,একটি হত্যা মামলায় গত ৪ সেপ্টেম্বর গুলশান থানা পুলিশ দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করে। গ্রেফতারে পর তাকে প্রথমে পাঠানো হয় ঢাকা (কেরানীগঞ্জে) কেন্দ্রীয় কারাগারে। পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয় কেরানীগঞ্জের বিশেষ কারাগারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments