দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঝুমাসহ ৭ জন গ্রেফতার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারকে বুধবার সকালে ঢাকার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- বরগুনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ সভাপতি সাহাবুদ্দিন সাবু, পল্টন থানা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াছিন হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা যুবলীগের সহ সভাপতি বেলাল উদ্দিন রাজিব, ছাত্রলীগের সক্রিয় সদস্য ফয়সাল খন্দকার, আওয়ামী লীগের সক্রিয় সদস্য শামীম শেখ, টাঙ্গাইল জেলার ধানবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল এবং যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে নৌকার মনোনয়ন না পেয়ে ঝুমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। এর আগে তিনি দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ঝুমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য ছিলেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যান ঝুমাসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments