যাত্রাবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কিশোর হলেন- মোহাম্মদ বাপ্পি (১৭)। বুধবার দিনগত রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর বাইতুল রহমত নূরানী মাদ্রাসার সামনে এই ঘটনাটি ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল জানান, খবর পেয়ে রাতে যাত্রাবাড়ীর বাইতুল রহমত নুরানী মাদ্রাসা সামনে থেকে বাপ্পি নামে এক কিশোরের মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, স্থানীয় লোকজন জানায়, নিহত বাপ্পি পেশায় শ্রমিক ছিলেন। বুধবার এলাকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় নীলা–ফোলা জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত বাপ্পি বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। বর্তমানে ধোলাইপাড় যুক্তিবাদী গলি শ্যামপুর এলাকায় থাকতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments