উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের উত্তরার বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে বাড়ির সামনে রাখা একটি মাইক্রোবাস পুড়ে গেছে। সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর বিকালে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের বাড়িটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন ছিল তবে আমাদের কাজ করতে হয়নি।
রোজিনা আক্তার আরও বলেন, পাশের দোকানেও আগুনে ছিল। আমাদের দুটি ইউনিট সেখানে গিয়ে নিয়ন্ত্রণে এনেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments