গতকালের ভ‚মিকম্পে পর রাজধানী ঢাকায় আবার ভুকম্পন অনুভ‚ত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের দুই শিক্ষার্থী ও সূর্যসেন হলের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৩ দশমিক ৭ মাত্রায় ভুমিকম্প অনুভ‚ত হলে আতঙ্কে শামসুন নাহার হলের দুই শিক্ষার্থী সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে যায়। অন্যদিকে সূর্য সেন হলের এক শিক্ষার্থী রিডিং রুম থেকে বের হতে গিয়ে অন্যজনের ধাক্কায় হাতে ব্যথা পান। বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবার সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।
আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, শামসুন নাহার হলের দুই শিক্ষার্থীর পা মচকে গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে প্লাস্টার করা হচ্ছে। অন্যদিকে সূর্যসেন হলে এক শিক্ষার্থী হাতে ব্যথা পেয়েছে। আমি তাদের সাথেই আছি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগেরদিন শুক্রবার সকালে ভ‚মিকম্প অনুভ‚ত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ২১ শিক্ষার্থী আহত হন।
এদিকে ভুমিকম্প পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। সেখানে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ভ‚মিকম্প জনিত কারণে কিছু শিক্ষক- শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক শিক্ষার্থীগণ আতংকিত হওয়ার কারণে আগামীকাল (আজ) ২৩ নভেম্বর ২০২৫ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাশ ও পরীক্ষা স্থগিত করা হলো।



