খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত তিন দিন যাবত সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার খবরে উদ্বেগ-উৎকণ্ঠা ঘিরে রেখেছে দেশের জনগনকে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সরকারের উপদেষ্টা,রাজনৈতিক নেতৃবৃন্দ,দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে ছুটে যাচ্ছেন। দেশের মসজিদে-মন্দিরে-প্যাগোডায় দোয়া-প্রার্থনা হচ্ছে।

গতকাল বিএনপির চেয়ারপারসনের দ্রæত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের সভায় গতকাল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দুপুরে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ফেসবুকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদ অত্যন্ত উদ্বেগজনক। তাঁর সার্বিক শারীরিক অবস্থা জানতে জামায়াত নিয়মিত খোঁজখবর নিচ্ছে বলেও উল্লেখ করেন।এসময় জামায়াত আমির বিএনপি চেয়ারপারসনের দ্রæত ও পূর্ণ রোগমুক্তি কামনা করেন। তিনি আরও বলেন, ‘পরম করুণাময় আল্লাহর কাছে আমরা আন্তরিকভাবে দোয়া করছি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে দ্রæত আরোগ্য দান করেন, তাঁর সকল কষ্ট লাঘব করেন এবং তাঁর জন্য উত্তম ব্যবস্থা নির্ধারণ করে দেন।’
গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে আলাপ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখন ফ্লাই করার মতো নয়। চিকিৎসকরা মনে করছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা শিগগির ‘ফ্লাই করার মতো স্টেবল হবে’।

তিনি জানান, সিঙ্গাপুর ও ইউরোপের কয়েকটি দেশে নেওয়ার সম্ভাব্য বিকল্প ঠিক করা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আশা করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্রæত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। পরে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় যুদ্ধ করেছেন খালেদা জিয়া। রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই উনার জন্য দোয়া করবেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সবাই দোয়া করবেন উনার জন্য। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে দেশ সেটা যেন উনি নিজে দেখে যেতে পারেন। শেখ হাসিনার হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি। দেশবাসীসহ সবার কাছে উনার জন্য দোয়া চাই। সবাই উনার জন্য দোয়া করবেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। দেশবাসীসহ সকলের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই।

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। হাসপাতালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। মাওলানা মামুনুল হক সাবেক প্রধানমন্ত্রীর দ্রæত সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি তার দ্রæত সুস্থতার জন্য দোয়া করার আহŸান জানান। খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহŸান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির একাংশের নেতারা খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন,একসময় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদের স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। তাঁর অসুস্থতার খবরে আমরা অত্যন্ত ভারাক্রান্ত ও মর্মাহত। একসময় আমরা খালেদা জিয়া ও এরশাদের নেতৃত্বে যৌথভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলাম। আজ সেসব স্মৃতি আমাদের মনে পড়ছে। আরও বলেন, রাজনীতিতে জিঘাংসা ও প্রতিহিংসা কোনোভাবেই কাম্য নয়। রাজনীতি হলো মানবিকতা, ঐক্য, উদারতা ও ভালোবাসার প্রতীক। খালেদা জিয়া আজীবন সেই ধরনের রাজনীতির চর্চা করেছেন। জাতীয় পার্টিও সেই রাজনীতিতে বিশ্বাসী। আমাদের বিশ্বাস, অগণিত মানুষের প্রার্থনায় সর্বশক্তিমান মহান আল্লাহ খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা প্রদান করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ দেবেন।

খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক । তিনি উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক উত্তরণের এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার সুস্থতা খুব গুরুত্বপূর্ণ। ভোটের অধিকারসহ দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রবর্তনে বহুবছর ধরে তিনি নেতৃত্বদায়ী ভ‚মিকা পালন করে আসছেন।দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর সুস্থতা ও রাজনৈতিক সক্রিয়তার গুরুত্ব অপরিসীম। আশাবাদ ব্যক্ত করেন তিনি অতীতের মত এবারও বেগম জিয়া সংকটাপন্ন অবস্থা থেকে ফিরে আসবেন। বিবৃতিতে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার আহবান জানিয়েছেন।

রাজনীতির অন্যতম শীর্ষ এ নেত্রীর শারীরিক অবস্থার অবনতি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক উল্লেখ করে তার দ্রæত, পূর্ণ রোগমুক্তির জন্য গভীর প্রার্থনা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

যৌথ বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। দীর্ঘ প্রতিক‚লতা, সীমাহীন চাপ ও কঠিন বাস্তবতার মাঝেও তিনি যে দৃঢ়তা, সাহস ও আপসহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা এই দেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে। তার সুস্থতা কেবল তার নিজের দলের জন্য নয় বরং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবিক মূল্যবোধ রক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনা করেছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন।
বিগত ‘ফ্যাসিস্ট সরকারের’ অমানবিক আচরণ ও নিষ্ঠুরতার কারণেই খালেদা জিয়ার এমন শারীরিক অবস্থা তৈরি হয়েছে বলে উল্লেখ করে তিনি। রাশেদ খান বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। বেগম খালেদা জিয়া আগামীর বাংলাদেশের জন্য অপরিহার্য, গণতন্ত্রের জন্য আপোষহীন, সংগ্রামের জন্য অনুকরণীয় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃষ্টান্ত।’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিক‚লতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারো সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments