তিন নারী সাংবাদিককে বেগম রোকেয়া পদক প্রদান

নারীস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অবিলম্বে পাসের দাবি জানিয়েছে বিভিন্ন পেশাজীবী নারীরা।

গতকাল মঙ্গলবার সকালে ‘বেগম রোকেয়া দিবস ২০২৫’-এর আলোচনা সভায় এই দাবি জানানো হয়। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তেনে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম ও নারী মৈত্রীর যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা সভায় বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সাংবাদিক মমতাজ বিলকিস, মকবুলা পারভীন, ও রোজী ফেরদৌস কে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়।

আলোচনা সভায় জানানো হয়, বেগম রোকেয়া নারীর অধিকার ও নারী নেতৃত্বের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার অগ্রপথিক। আজকের এই রোকেয়া দিবসে আমরা স্মরণ করি রোকেয়ার সেই প্রগতিশীল চিন্তা—যে চিন্তা নারীর মুক্তি, শিক্ষার বিস্তার এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলে। এই প্রেক্ষাপটে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর দাবি শুধুমাত্র জনস্বাস্থ্য রক্ষার বিষয় নয়—এটি নারীর স্বাস্থ্য সুরক্ষা, নারীর অধিকার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য অপরিহার্য।

নারী মৈত্রীর সভাপতি মাসুমা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। বক্তব্য রাখেন উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি ফাহমিদা আক্তার

নারী মৈত্রী তামাকবিরোধী শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. খালেদা ইসলাম ও নারী মৈত্রী তামাকবিরোধী মায়েদের ফোরাম এর আহ্বায়ক শিবানী ভট্টাচার্য।

দলিত নারী ফোরাম এবং নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে ‘রোকেয়া দিবস’

দলিত নারীকে এগিয়ে নিতে যুদ্ধ করছেন মনি রানী

এদিকে “রোকেয়া দিবস – উপলক্ষে দলিত নারী ফোরাম এবং নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দলিত নারী ফোরাম কার্যালয়ে। সভায় উপস্থিত ছিলেন দলিত নারী ফোরাম সাধারণ সম্পাদক মনি রানী, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নাগরিক উদ্যোগ প্রকল্প ব্যবস্থাপক নাদিরা পারভীন, রাইটস সেন্টারের সভাপতি মোতাহার আকন্দ, গবেষক মাজহারুল ইসলাম।

আলোচনা সভাতে দলিত নারীদের অধিকার সুরক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে কিভাবে বেগম রোকেয়ার চিন্তা ও ভূমিকা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা হয় । অনুষ্ঠানে উপস্থিত সকলে “কমলা ভাসিন জুরি অ্যাওয়ার্ড – ২০২৫” পাওয়ার জন্য দলিত নারী ফোরামের সাধারণ সম্পাদক মনি রানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেনদালত নারীকে এগিয়ে নিতে যুদ্ধ করছেন মনি রানী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments