তামাক ব্যবহারে এক বছরে বাংলাদেশের ক্ষতি সাড়ে ৮৭ হাজার কোটি টাকা

তামাক ব্যবহারে এক বছরে বাংলাদেশের ক্ষতি সাড়ে ৮৭ হাজার কোটি টাকা -এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়।

গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলা হয়-দেশের বিভিন্ন এলাকায় বিদ্যালয়ের আশপাশে অবাধে বিক্রি হচ্ছে সিগারেটসহ বিভিন্ন তামাকজাত পণ্য। শিশু-কিশোরদের তামাকের প্রতি আকৃষ্ট করতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কৌশল। দোকানে তামাকজাত পণ্য এমনভাবে রাখা হয়, যেন তা শিশুদের নজরে পড়ে।

গতকাল মঙ্গলবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে দুটি গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। স্কুলের আশপাশে তামাকজাত পণ্যের বিক্রি নিয়ে একটি গবেষণা করেছে পিপিআরসি। আর বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য, পরিবেশ ও উৎপাদনশীলতার যে অর্থনৈতিক ক্ষতি ঘটে, তার পরিমাণের ওপর গবেষণা করেছে ইকোনমিকস ফর হেলথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকস।

দ্বিতীয় গবেষণা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি প্রায় ৮৭ হাজার ৫৪৪ কোটি টাকা। আর সরকার তামাকজাত পণ্য থেকে রাজস্ব পেয়েছে ৪১ হাজার কোটি টাকা।

অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ,বাংলাদেশ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান শারমিন ইয়াসমিন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের প্রভাষক আশরাফুল কিবরিয়া, পিপিআরসির জ্যেষ্ঠ গবেষণা সহকারী মোহাম্মদ ইতেশাম হাসান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments