রাজধানীর বাড্ডায় রবিবার রাতে কে বা কারা একটি যাত্রী পরিবহনের বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, রাত সাড়ে ৮ টার দিকে উত্তর বাড্ডার এএমজেড হসপিটালের সামনে ওয়াশিম পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৭৯৮২) দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।
ফায়ার সার্ভিস খবর পেয়ে দুইটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এ সময়ের মধ্যে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।



