চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি (৩৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে ওসমান হাদির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ফাতিমা তাসনিম জুমাও এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ফেসবুক পোস্টে বলেছেন, বিদায় বন্ধু শহীদ হাদি। আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয় তার কাছেই ফিরে যাবে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!) ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে।
ইনকিলাব মঞ্চের আহŸায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত ১২ ফ্রেব্রæয়ারি শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কের ডিআর টাওয়ারের সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন। এর আগে এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রেস সচিব বলেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।



