‘কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন কবি ময়ুখ চৌধুরী ও ওবায়েদ আকাশ

কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ প্রবর্তিত ‘কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন কবি ও গবেষক ড. ময়ুখ চৌধুরী এবং দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ও লিটল ম্যাগাজিন শালুক সম্পাদক কবি ওবায়েদ আকাশ।
ময়ুখ চৌধুরী ২০২৫ সালের জন্য এবং ওবায়েদ আকাশ ২০২৬ সালের জন্য এই পুরস্কার পাচ্ছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ’ ।

আগামী ১৪ জানুয়ারি বিকেল ৪টায় ধানমÐির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

ময়ুখ চৌধুরী ১৯৫০ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের দক্ষিণনালা পাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক এবং বাংলা সাহিত্যের অধ্যাপক।

ওবায়েদ আকাশের জন্ম ১৯৭৩ সালের ১৩ জুন, রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। তার ধ্যানজ্ঞান কবিতা, আর পেশা সাংবাদিকতা।

১৯৯৯ সাল থেকে দীর্ঘ ২৭ বছর সম্পাদনা করছেন অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’। কবিতা, অনুবাদ, গল্প, প্রবন্ধ, সম্পাদনা মিলিয়ে ওবায়েদ আকাশের প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments