তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বগুড়ায় সাজসাজ রব ‎

উত্তরাঞ্চলের প্রানকেন্দ্র বগুড়া শহর আবার জেগে উঠেছে। প্রায় ১৭ বছর অবহেলিত এই শহরের মানুষ নতুন রুপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর পৈত্রিক জেলা বগুড়ায় আসছেন এই খবরে দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে।

আগামী ১১ জানুয়ারি তার বগুড়া সফরকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডনে দীর্ঘ দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, রবিবার সকালে গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। বগুড়ায় পৌঁছে তিনি সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন জেলা বিএনপির আয়োজনে সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণ দোয়া মাহফিলে অংশ নেবেন।

জেলার নেতারা আশা করছেন, এই গণদোয়া মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। আয়োজক কমিটি জানিয়েছে, দোয়া মাহফিলের পরপরই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এ কারণে সফরটি ঘিরে বগুড়ায় বিএনপির সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে সাজসাজ রব শুরু হয়েছে। নবাববাড়ী সড়কে জেলা বিএনপির কার্যালয়ে তার বসার জন্য নির্ধারিত কক্ষটি নতুন করে সাজানো হয়েছে। এতদিন কক্ষটি ব্যবহার না হলেও এখন সেখানে প্রতিদিন নেতাকর্মীদের ভিড় লেগেই থাকছে।

শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা ও মেরামত

শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা ও মেরামত কাজ করা হয়েছে। সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত দীর্ঘদিন খানাখন্দে ভরা সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার উদ্যোগে শাকপালা মোড়ের দীর্ঘদিন অবহেলিত পার্কটির সংস্কারকাজ শুরু হয়েছে। এ ছাড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রীনএস্টেট বাড়িটিও নতুনভাবে সাজানো হয়েছে। এই বাড়িটি ২০০০ সালে সংস্কার করে ‘গ্রীন এস্টেট’ হিসেবে গড়ে তোলেন তারেক রহমান। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য মাঝেমধ্যে এখানে অবস্থান করতেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষ্যে মঙ্গলবারও দেখা গেছে,বগুড়া পৌরসভা শহরের প্রধান সড়কের ডিভাইডার পরি¯কার করা হচ্ছে,ডিভাইডারে থাকা গাছে রং করে দেয়া হয়েছে। শহরের বেশ কিছু জায়গায় শহরের ভাঙ্গা গর্ত মেরামত করা হয়েছে। পুরো শহরকে ঝকঝকে পরিস্কার করা হচ্ছে।

বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) আসন থেকে তারেক রহমান নির্বাচন করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়া-৬ আসনটি বিএনপির জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত।

দলীয় সূত্রে জানা গেছে, বগুড়ায় কর্মসূচি শেষে তারেক রহমান সড়কপথে রংপুর যাবেন এবং সেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। রংপুর যাওয়ার পথে বগুড়ার মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments