ঢামেকের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ। তিনি একই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে নামের পাশে উল্লেখিত পদে ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ১৩ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের আগে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ হতে হবে। যোগদানের পর পিডিএস হালনাগাদ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments