রংপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২৩ জন

রংপুরে হামের উপসর্গ নিয়ে মনি আক্তার নামে নয় মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মনি আক্তার ঠাকুরগাঁও সদরের মাহাবুব আলমের মেয়ে।

এনিয়ে রংপুরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ শিশু। রবিবার (১৭ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আ.ন.ম তানভীর চৌধুরী।

তিনি জানান, গত ১২ই মে জ¦র, গায়ে ফুসকুড়ি, সর্দি ও কাশি নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হয় মনি আক্তার। তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছিলো। এ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৮ জন রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

হামের প্রকোপ বৃদ্ধির সময় থেকে এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৮ জন রোগী ভর্তি হয়েছে এবং ২২৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।  

এদিকে রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ থাকা ২৩ রোগী শনাক্ত হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ৫ জন, দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন রয়েছে।

গত ৩০ মার্চ থেকে রবিবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ১ হাজার ১৩৮ জন রোগী শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৬৩ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন রোগী। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments