রাজশাহীতে সাংবাদিকদের সাথে নারীপক্ষের মত বিনিময়

রাজশাহীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ভাষা ও উপস্থাপনায় লিঙ্গ বৈষম্য দূর করে গণমাধ্যমে নারীর ইতিবাচক ও মর্যাদাপূর্ণ চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে উক্ত মতবিনিময় সভার আয়োজন করে নারীপক্ষ।

সভায় রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ২৫ সাংবাদিক অংশ নেন। সভায় বক্তারা বলেন, সংবাদ ও গণমাধ্যমে ব্যবহৃত ভাষা সমাজের মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিবেদন, শিরোনাম ও চিত্র ব্যবহারে এমন কোনো শব্দ বা উপস্থাপনা গ্রহণযোগ্য নয়, যা নারীর প্রতি অবমাননাকর ধারণা তৈরি করে বা তাদের সক্ষমতাকে খাটো করে।

সভায় নানা তথ্য-উপাত্ত, ভিডিও ক্লিপিং উপস্থাপন করা হয়। ‘ভাষায় লিঙ্গীয় বৈষম্য’ শীর্ষক বিশ্লেষণ তুলে ধরেন নারীপক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাস। সদস্য কামরুন নাহার, ফেরদৌসি আখতার ও প্রকল্প কর্মকর্তা প্রিয়াংকা কুন্ডু বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

সভায় বক্তারা নারীর সাফল্য, নেতৃত্ব ও সংগ্রামের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্য ও আইনি সুরক্ষা বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে ভাষার লিঙ্গ বৈষম্য তৈরি করে এমন শব্দ পরিবারের আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments