রাসিক পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম পরিচালনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (সিটি কর্পোরেশন, সংশোধন অধ্যাদেশ, ২০২৪ ধারা ২৫ক/২) গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

সভায় ৮ম সভায় সিদ্ধান্তসমূহ পর্যালোচনা, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভার বিভিন্ন প্রস্তাব অনুমোদন, এলজিসিআরআরপি প্রকল্পের ব্যয় অনুমোদন, ভূমি ব্যবহার অনাপত্তিপত্রের ফি, গ্যাস ও পানি সংযোগে রাস্তা কাটা, হেরিটেজ আর্কাইভ রাজশাহী পরিচালনা, রিভিউ বোর্ডের সম্মানী ভাতা বৃদ্ধি, সিডিসি’র কার্যক্রম, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হরিণ অনুদান এবং সিটি নার্সিং কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও সচিব মোঃ সোহেল রানাসহ সদস্যবৃন্দ এবং রাসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments