মোহাম্মদপুরে সমন্বয়ককে কুপিয়ে আহতের ঘটনায় সোহেল গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জুলাই আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিলের ওপর হামলার ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে বিদেশি রিভলবারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে বিদেশি রিভলবার, সামুরাই, ছুরি ও একটি দা উদ্ধার করা হয়।

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়ক এলাকায় গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে (২৯) বোরকা পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

ঘটনার একদিন আগে অর্থাৎ, ২১ ফেব্রুয়ারি বিকেলে একই স্থানে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জেরে মো. রাসেল (৩৭) ও মো. মামুন (৩২) নামের দুজনকে কুপিয়ে আহত করা হয়। দুই ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক মামলা হয়েছে।

তিনি বলেন, একই স্থানে দুটি ঘটনায় জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। এরই ধারাবাহিকতায় আজ সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে (৩৫) বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গ্যারেজ সোহেল ও তার সহযোগীরা দেশি ও বিদেশি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গ্রেফতার আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। আসামির কাছ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে একাধিক অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান মো. শামসুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments