খিলগাঁওয়ে ১০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে এই দোকানটি অবস্থিত। গতকাল (বুধবার) রাতে এ চুরির ঘটনা ঘটেছে। আজ মালিকপক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।

প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা এ ঘটনা তদন্ত করছি। এছাড়া একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনারসঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments