নোবিপ্রবি শিক্ষকদের অংশগ্রহনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শহর মাইজদীর মেহরান ডাইনে রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। আপনাদের পরস্পরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments