ভূমি অফিসে দালাল চক্রের অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

‎রাজধানীর ভূমি অফিসগুলোতে সেবা গ্রহীতারা কেমন সেবা পাচ্ছে বিষয়টি নিয়ে প্রতিবেদন করতে যাওয়ায় দালাল চক্রের সদস্যরা সাংবাদিক জহিরুল ইসলামকে হুমকি দিয়েছে। জহিরুল ইসলাম দৈনিক যুগান্তরে রাজধানী পাতার হাজরীবাগ প্রতিনিধি হিসেবে কর্মরত। এমন ঘটনায় হুমকির শিকার ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন।

‎রোববার (৮ মার্চ) রাজধানীর লালবাগ সার্কেলের ভূমি অফিসে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলতে গেলে এ ঘটনা ঘটে।

‎এদিকে, ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিরা জানান, ভূমি অফিসের সামনে সেবা গ্রহীতারা আসলেই তাদেরকে কাজের জন্য নির্ধারিত চুক্তি করতে বাধ্য করছে শেখ আনোয়ার নামে দালাল চক্রের প্রধান। তার নেতৃত্বে অন্তত ১০ জনের একটি চক্র এ ভূমি অফিসে সক্রিয়। ভূমি অফিসের কর্মকর্তারা তাদের কাছে অসহায় হয়ে চাহিদা মতো কাজ করে দিতে বাধ্য হচ্ছে। এসব তথ্য নেওয়ায় প্রতিবেদককে হুমকিও দেওয়া হয়েছে।

সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, ‘লালবাগ ভূমি অফিসে দালাল চক্রের সদস্যদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের অসহায় আত্মসমর্পণ নিয়ে রিপোর্ট করতে যাই। এরপর দালাল চক্রের সদস্যরা কীভাবে সেবাগ্রহীতাদের জিম্মি করে কাজ করে তা নিয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করি। সেবাগ্রহীতাদের এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গত বৃহস্পতিবার লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শরিফুল হকের কার্যালয়ে গিয়েছিলাম।

এ খবর পাওয়ার পর রোববার (৮ মার্চ) বিকেলে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কয়েক দফায় কল দেয়। কল রিসিভ করার পর অপরপ্রান্তের ওই ব্যক্তির নাম আনোয়ার বলে পরিচয় দেয়। এরপর আমি কেন ভূমি অফিসে গিয়ে সেবা নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেছি, কেন আমি ভূমি কমিশনারের সঙ্গে কথা বলেছি। এজন্য সে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর আমি জীবনের নিরাপত্তা চেয়ে লালবাগ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

‎এ বিষয়ে লালবাগ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল হক জানান, ভূমি অফিসে দালাল প্রবেশ করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ টানানো হয়েছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

‎লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ‘সাংবাদিককে হুমকির বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments