সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ ঢাকায় পৌঁছেছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে তার মরদেহ বহনকারী বিমানটি সকাল ১০টা ৫০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা নিহত মোশাররফ হোসেন সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।
শাহজালাল বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ও আমেরিকা-ইসরাঈল যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে সরকার বিশেষ ব্যবস্থায় তাদের দেশে আনার ব্যবস্থা করবে।
প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নিহত মোশাররফসহ এ পর্যন্ত মারা যাওয়া পাঁচ বাংলাদেশির পরিবারের পুনর্বাসন সহযোগিতাসহ সন্তানদের দায়িত্ব নেবে সরকার। আটকে পড়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং চাকরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন
সৌদি সময় রাত ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট এসভি-৮০৬ রিয়াদ থেকে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। নিহত মোশাররফ হোসেন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী।
গত ৮ মার্চ মোশাররফ হোসেন সৌদি আরবে মিসাইলের আঘাতে নিহত হন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। ৮ বছর আগে তিনি চাকরির সুবাদে সৌদিতে গিয়েছিলেন। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।



