ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে নোবিপ্রবির উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় নোবিপ্রবি উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ একজন অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষাবিদ। তাঁর মতো একজন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক নতুন দ্বার উন্মোচন হবে বলে আমার বিশ্বাস। আপনার নতুন এ পথচলা সাফল্যমন্ডিত ও নিরবচ্ছিন্ন হোক এই কামনা করছি।

বার্তায় নোবিপ্রবি উপাচার্য নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানের দীর্ঘ অভিজ্ঞতা দেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান। এ সময় উপাচার্য নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানকে শিক্ষা, গবেষণা ও অবকাঠামো ক্ষেত্রে নোবিপ্রবির সাম্প্রতিক সাফল্য অবলোকন করতে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments