রাজধানীতে কখন, কোথায় ঈদরে জামাত

খাশ আহমেদ। খোশ আহমেদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। এক মাসের সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সারাদেশের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আজ পালন করবেন পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, মিলন আর ধর্মীয় আবেগের এক অনন্য সমাবেশ। আর সেই আবেগের সবচেয়ে বড় প্রতিফলন ঘটে ঈদগাহ ময়দানে।

এবার রাজধানী ঢাকার ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রতিবারের মতো এবারও ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত হবে এখানে। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররম হবে ঈদের পাঁচটি জামাত।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

ঈদের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিসহ ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজারের বেশি মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আশপাশের সড়ক ও খোলা জায়গা মিলিয়ে এবার জাতীয় ঈদগাহ ময়দানে ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও ঈদের দিন পাঁচটি জামাত হবে ঢাকায় বায়তুল মোকাররমে। ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায়।

এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে পরবর্তী জামাতগুলো হবে। প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। এ বছর সেখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও ঈদের জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন সকাল ৮টায় এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে একসঙ্গে ২৫ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। প্রথম জামাতে মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

অন্যান্য ঈদ জামাত পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল ৭টায় এবং গেন্ডারিয়া ঈদ কমিটির ধূপখোলা ময়দান (ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ), বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা জামে মসজিদ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদ, মসজিদে বেলাল (রাদি.) গেন্ডারিয়া, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, ঢাকার মান্ডা সোনা মিয়া রোডের বাইতুন নূর জামে মসজিদ, কাঁঠালবাগান বায়তুন নূর জামে মসজিদ, লালবাগ মুন্সী মিয়া জান জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।

নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ, ঢাকার দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ, ঢাকার জুরাইন বাইতুল জলিল জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

এছাড়া ধানমন্ডি, মিরপুর, লালমাটিয়া, উত্তরা, আব্দুল্লাপুর, পল্লবী, সোবহানবাগ, শুক্রাবাদ, গ্রিন রোড, গাবতলী, মহাখালী, বনানী, গুলশান, বাড্ডা, ভাটারা, বারিধারা, বসুন্ধরা আবাসিক, রামপুরা, বনশ্রী, নন্দীপাড়া, চৌধুরী পাড়া, মালিবাগ, ঢাকা সেনানিবাস, ইস্কাটন, মগবাজার, পল্টন, মতিঝিল, আজিমপুর, লালবাগ, পুরান ঢাকা, সদরঘাট, হাতিরপুল, সেন্ট্রাল রোড, শাহজাহানপুর, উত্তর যাত্রাবাড়ী, খিলগাঁও, মাদারটেক, ভাসানটেক, মোহাম্মদপুর, মিরপুর সাড়ে ১১, শান্তিনগর, ডুমনি, পাতিরাসহ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments