নোয়াখালীর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের হাসানহাট এলাকার বসির ওরফে বসু সেরাং এর বাড়ির ছাদের একটি পানির ট্যাংক থেকে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিজেল মজুতকারী বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন এবং ডিজেল ডিপো মূল্যে নিলামে বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,ফিশিংবোট ব্যবসায়ী বসু সারেং এর বাড়িতে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে এ খবর পেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিযান চালান। অভিযানকালে ঐ বাড়ির ছাদের পানির ট্যাংকে ৭৫০ লিটার ডিজেল পাওয়া যায়। এ সময় উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয় এবং বসু সারেংকে ১০ হাজার টাাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ডিজেল স্থানীয় চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে নিলামে বিক্রি করা হয়।
উপজেলার চরজব্বার ইউনিয়নের হাসানহাট এলাকার বসির ওরফে বসু সেরাং এর বাড়ির ছাদের একটি পানির ট্যাংক থেকে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিজেল মজুতকারী বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন এবং ডিজেল ডিপো মূল্যে নিলামে বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,ফিশিংবোট ব্যবসায়ী বসু সারেং এর বাড়িতে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে এ খবর পেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিযান চালান। অভিযানকালে ঐ বাড়ির ছাদের পানির ট্যাংকে ৭৫০ লিটার ডিজেল পাওয়া যায়।
এ সময় উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয় এবং বসু সারেংকে ১০ হাজার টাাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ডিজেল স্থানীয় চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে নিলামে বিক্রি করা হয়।


