হযরত শাহ্ মখদুম (রহ:) দরগা মসজিদ ও মাজার উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

পবিত্র জুমার দিন শুক্রবার (২৪ এপ্রিল) হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা মসজিদে জুমার নামাজ আদায় শেষে নির্মাণাধীন মসজিদ ও মাজার কমপ্লেক্সের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন এবং মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেছেন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় তিনি প্রকল্পের উন্নয়ন কাজের সার্বিক অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments