পবিত্র হজের সব ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শুক্রবার দিবাগত রাত থেকেই শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার রাতে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার যাত্রা শুরু হয়।
প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট পাঁচ হাজার ৪৩৪ হাজি বাংলাদেশে ফিরবেন। এর আগে গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে। আগামী ১ জুলাই ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।



