গ্রামীণ ব্যাংকের ৫০ বছর, ড. ইউনূসকে সংবর্ধনা

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের আয়োজনে রবিবার রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রফেসর ইউনূস সেখানে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জাননো হয়।

এসময় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। পরে অনুষ্ঠিত টাউন হল সেশনে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের সূচনালগ্নের সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কঠিন বাস্তবতা থেকেই ক্ষুদ্রঋণ কার্যক্রমের ধারণার জন্ম। সে সময় চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র নারীদের মাত্র ৫ টাকা করে ঋণ দিয়ে বাঁশের ঝুড়ি তৈরি ও বিক্রির উদ্যোগের মধ্য দিয়েই এই ধারণার ভিত্তি রচিত হয়।

তিনি আরো তুলে ধরেন কীভাবে গ্রামের নারীরা প্রতিক‚লতা অতিক্রম করে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন অক্ষরজ্ঞান অর্জন করেছেন, পরিবার ও সমাজে নিজেদের অবস্থান শক্ত করেছেন এবং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের অংশে পরিণত হয়েছেন।

২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পর এই প্রথমবারের মতো তিনি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন।

তিনি পুরোনো সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের পাশাপাশি ব্যাংকের চলমান কার্যক্রম আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে ও গ্রামীণ চেকের স্টল পরিদর্শন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments