দিল্লী থেকে ডিজেল আমদানি, ধামাচাপা দিতেই কি সাবেক স্পিকারকে কারাগারে !

বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার ৫০ দিনের মধ্যে সাবেক স্পিকার গ্রেফতার, কারাগারে
সারাদেশে জ¦ালানি তেলের সিন্ডিকেটের খপ্পড়ে পড়ে কৃষকদের সবুজ ধানের ক্ষেত শুকিয়ে যাচ্ছে।

এপ্রিল মাসে ধান ক্ষেতে পানি দিতে না পারলে এ বছর ধানের উৎপাদন অর্ধেকে নেমে আসবে। দেশে তখন চালের দাম দ্বিগুন হবে। ঠিক সেই মুহুর্তে বর্তমান বিএনপি সরকার অনেকটা প্রকাশ্যেই ভারতের দিল্লীর কেন্দ্রীয় সরকারের সঙ্গে নতজানু হয়ে যেভাবে হোক আগে ডিজেল আনতে হবে।

বিএনপির বরাবরের রাজনীতি অনেকটা ভারত বিরোধী হলেও এবাওে প্রকাশ্যে দিল্লীর আশীর্বাদে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে-একথা সবার মুখে।

যাই হোক, ডিজেল সংকট মেটাতে দিল্লী থেকে ডিজেল আনার অনুমতি পাওয়ার বিষয়টি ধামাচাপা দিতে হঠাৎ করে সাবেক স্পীকার শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক এই স্পিকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ২ টায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। পরে রিমান্ড ও জামিন সংক্রান্ত শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান।

আদালত সূত্র জানায়, এ মামলায় আসামির দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন-উভয় আবেদনই নামঞ্জুর করেন এবং শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments