রংপুরে ইটভাটায় অভিযান, জরিমানা ১৫ লাখ টাকা

রংপুরে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে । র‍্যাব-১৩, রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ৪ টি ইটভাটায় অভিযান চালিয়ে  পনের লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)  বিপ্লব কুমার গোস্বামী জানান, রংপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র‍্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। 

র‍্যাবের চলমান অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১টা থেকে  বিকাল ৪ টা  পর্যন্ত র‍্যাব-১৩ এর আভিযানিক দল, রংপুর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনেরএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণের নেতৃত্বে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ভগবতীপুর ও রামপুরা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি ইট-ভাটার মালিক রবিউল প্রামানিক (R R Bricks) কে  ৫,০০,০০০টাকা, মোঃ নাজমুল ইসলাম (L K S Bricks) কে ২লক্ষ ৫০হাজার টাকা, মোঃ সাজেদুল ইসলামকে চার লক্ষ টাকা এবং মোঃ রবিউল ইসলামকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments