বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর ক্যাশিয়ার শাহীন গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জ থানার একটি ব্যাংকের সাবেক শাখা ম্যানেজার মিজানুর রহমান শাহীনকে গতকাল বুধবার ভোরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাগিনা। তাকে ক্যাশিয়ার শাহীন নামে সবাই চিনেন।

গত বছরের ৭ জুলাই তিনি কাতারে পালিয়ে যান। গতকাল তিনি কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে দোহার থানায় একটি হত্যা মামলা রয়েছে।

দোহার থানায় দায়ের করা রাফি করিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, গত ২০ মে রাতে দোহারের শাইনপুকুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা স্থানীয় যুবক রাফি করিমকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় রাফি করিমের মা আনোয়ারা খানম বাদী হয়ে ৫ জন আসামীর নাম উল্লেখ দোহার থানায় মামলা করেন। মামলা দায়েরের পর মিজানুর রহমান শাহীন আত্মগোপনে যান। পরে ৭ জুলাই তিনি কাতারে চলে যান।

তদন্তকারী কর্মকর্তা আরো বলেন, রাফি করিম হত্যা মামলায় এজাহারভূক্ত আসামী শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন গ্রেফতার হয়ে কারাবন্দী রয়েছেন। এদের মধ্যে আলামিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগের সরকারের সময় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর ভাগিনা শাহীন শাইনপুকুর এলাকার বেশ কয়েকটি দীঘি দখল করেন। দখল করা দীঘিগুলোর মধ্যে রাফি করিমদের কয়েকটি দীঘি রয়েছে। ৫ আগষ্টের পর রাফি করিম তাদের দীঘির নিয়ন্ত্রন নেয়।

এর জের ধরে শাহীন তাকে হত্যার পরিকল্পনা করে। শাহীনের নির্দেশে তারা (আলামিনসহ অন্যরা) রাফি করিমকে কুপিয়ে হত্যা করে।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতারকৃত মিজানুর রহমান শাহীনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ড শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক জামাল উদ্দিন আরো বলেন, মিজানুর রহমান শাহীন কাতার থেকে বাংলাদেশে আসার কারণ ছিল যে ঢাকাস্থ জার্মান দূতাবাসে বুধবার তার ভিসা প্রদানের বিষয়ে সাক্ষাতকার ছিল। ওই সাক্ষাতকার দেয়ার জন্য তিনি দেশে আসছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments