নোয়াখালীতে ট্রাক্টরের চাপায় ব্যবসায়ী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টর চাপায় আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮)নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ঐ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারের চা দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানাযায়, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মৌলভী বাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। যাত্রা পথে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments