রাষ্ট্র সংস্কারের দাবীতে জামায়াতের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবীতে রংপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর প্রেসক্লাব এলাকায় ব্যবসায়ী, শ্রমজীবি, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন, জামায়াতের মহানগর আমির এটিএম আজম খান। এ সময় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে জামায়াতের মহানগর আমির এটিএম আজম খান বলেন, বিএনপি সরকার ক্ষমতার জোরে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করছে। তাদের প্রতিটি পদক্ষেই আজ জনস্বার্থ পরিপন্থী। তারা গণরায় ছিনতাইকরে আয়না ঘর ও দমনের রাজনীতি করতে চাইছে। দূর্নীতির মহোৎসব শুরু করা হয়েছে।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা, পুলিশ বাহিনীকে নিপীড়নের হাতিয়ার বানানো, আর্থিক খাতে লুটপাটের নীল নকশা তৈরী করা, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীণতা হরণ, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এসব গণবিরোধী কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments