নোবিপ্রবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক প্রকল্পের অংশীজন সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আইকিউএসি সেমিনার কক্ষে ‘‘অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন শীর্ষক প্রকল্প’’ এর অধীনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ভবিষ্যতে নোয়াখালী অঞ্চল ব্লু-ইকোনোমি এবং সমুদ্র বাণিজ্যের হাব হবে তাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৫০ বছরের মাস্টারপ্ল্যান হাতে রেখে অগ্রসর হতে হবে।

এ প্রেক্ষাপটে মাস্টারপ্ল্যান প্রণয়ন অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। এ সময় তিনি মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন স্টেট ইউনিভাসিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক সহ নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগসমূহের চেয়ারম্যানবৃ সহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments