জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এগারো দলীয় ঐক্য। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সিটি বাজার, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারী আনোয়ারুল ইসলাম কাজল, এনসিপি মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন শান্তি কাদেরী, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা।

বক্তারা বলেন, বিএনপি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থ বিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিল। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠি হ্যাঁ এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি টালবাহানা শুরু করেছে।

তারা দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ বাহিনীকে দমন পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই এগারো দলীয় ঐক্যের উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতেও যদি বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments