হাতেনাতে ছিনতাইকারী আটক করল আনসার

রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে বুধবার বেলা ১২ টার দিকে এক রোগীর কানের স্বর্ণের দুল ছিনতাই হয়।

এ সময় বহির্বিভাগের সামনে ডিউটিরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) সাদেক হোসেন বাচ্চু ও এপিসি রাজিব হোসেন ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করেন। আটক ছিনতাইকারীর নাম রাজিবুল ইসলাম। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক আশিকউজ্জামান বলেন, আনসার সদস্যরা তার কাছ থেকে ছিনতাই করা স্বর্ণের এক জোড়া দুল উদ্ধার করে ঐ নারীকে বুঝিয়ে দেন। পরে ছিনতাইকারীকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments