রাজধানীর মোহাম্মদপুরের নুর জাহান রোড এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন জুলাই যাদুঘরের ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম।
ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার কাছে থাকে ১ টি মোবাইল, ব্যাগের মধ্যে থাকা একটি ম্যাকবুক ল্যাপটপ এম৪ প্রো, সনি এফ-৩ মডেলের ক্যামেরা ও একটি লেন্স নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তানিম মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।
মামলায় অভিযোগ করেন, আমি ফটোসুট কাজ শেষ করে বাসার আসার পথে আনুমানি রাত ৩টা ৪০ ঘটিকায় অজ্ঞাত ৩ জন লোক একটি মটরসাইকেল নিয়ে এসে নূরজাহান রোডের এস গলির মাথায় আমাকে চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে সর্বস্ব লুট কওে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে তানিম বলেন, গতকাল মঙ্গলবার পূর্বাচল ৩০০ ফিটে জুলাই যাদুঘরের ফটোশুট ছিলো। কাজ শেষে রাত সাড়ে ৩টার দিকে মাইক্রোবাস দিয়ে নামিয়ে দেওয়া হয়। আমি বাসার সামনে নেমে গেট খোলার অপেক্ষায় ছিলাম। এর মধ্যে অস্ত্র হাতে দুইজন এসে আমাকে আঘাত করে। আমার দুই হাত, মাথা ও শরীরে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করে। মেরে ফেলার হুমকি দিয়ে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।
এ দিকে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ জমা পড়েছে থানায়। আমরা তদন্ত করছি।


