শিশু আদিবের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর পবা উপজেলার বিলধরমপুরে ১১ বছরের শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যায় জড়িত আসামিদের চিহ্নিত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত কর্মসূচিতে শিশু আদিবের বাবা মুস্তাফিজুর রহমান রানা কান্নায় ভেঙে পড়ে বলেন, গত ১লা মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয়।

পরদিন বাড়ির পাশের একটি ঘাস খেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হলেও প্রায় দুইমাসেও পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। এতে তারা হতাশ।

অন্যান্য বক্তারা বলেন, শিশু আদিবকে নৃশংসভাবে হত্যার দীর্ঘ সময় পরও প্রকৃত অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।

তারা তদন্ত জোরদার করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে নিহত শিশুর মামা মুকসেদ আলী, এলাকার বাসিন্দা রুবেল হোসেন, মো. শাকিল, মো. কামরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments