রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

রাজশাহীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট (ফি) নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়ন, শিশু হাসপাতাল চালু এবং সরকারী হাসপাতালে লাশ পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনসহ ৬ দফা দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার; স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সচিবকে প্রদান করা হয়েছে।

এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপা রাজশাহী জেলা কমিটির সভাপতি সভাপতি মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক সেলিনা বেগম, রুলফাউ নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বাপা কোষাধ্যাক্ষ জাহিদ হাসান, গোলাম নবী রনি, পবা উপজেলা বাপার সহ-সভাপতি হাসিনুর রহমান, রাবেয়া খাতুন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বর্তমানে নানা গুরুতর সমস্যায় জর্জরিত। যা সাধারণের জীবনমান ও স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে।

রাজশাহীর কতিপয় বিশেষজ্ঞ চিকিৎসক তাদের ভিজিট হঠাৎ দেড় হাজার টাকায় উন্নীত করেছেন। যা সাধারণ মানুষের সামর্থের বাইরে। ফলে রাজশাহীতে চিকিৎসার জন্য আসা উত্তর ও দক্ষিণাঞ্চলে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর মারাত্মক প্রভাব ফেলেছে।

স্মারকলিপিতে নবনির্মিত বিশেষায়িত শিশু হাসপাতাল অবিলম্বে চালু এবং হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, রামেক হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার, সরকারি হাসপাতালের লাশ পরিবহনে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments