রাজশাহীর দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ড

রাজশাহীর দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নগরীর অলোকার মোড়ে অবস্থিত পত্রিকা অফিসের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।

দৈনিক সোনার দেশ পত্রিকার কর্মকর্তারা জানান, অফিসের স্টোর রুমে সংরক্ষিত ১৬ বছরের পত্রিকা, টেবিল ও সোফা আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে হতাহতের ঘটনা ঘটেনি, তবে পত্রিকাটির গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী পুড়ে যায়।

ফায়ার সার্ভিস রাজশাহী সদর অফিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ওমর ফারুক বলেন, খবর পেয়ে দ্রুত একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হচ্ছে বিগত ১৬ বছরের সংরক্ষিত সবপত্রিকা সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন লাগার কারণ আমরা নিশ্চিত হতে পারেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।
এডিটর’স ফোরামের দুঃখ প্রকাশ

রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটর’স ফোরামের নেতৃবৃন্দ দৈনিক সোনার দেশ পত্রিকায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এডিটর’র ফোরামের সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক যৌথবিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতি তারা বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট পত্রিকাটি আক্রান্ত হয়েছিল। এরপর আগুনে গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। রাজশাহী এডিটর’স ফোরাম এ ঘটনায় সহমর্মিতা প্রকাশ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments