রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কয়েক শত পাশ করা শিক্ষার্থী ফেল!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের অবিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার ফলাফলে গুরুতর ত্রুটির অভিযোগ উঠেছে। এতে পাশ করা কয়েক শ শিক্ষার্থীকে ফেল দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে; তারা ফলাফল বাতিল ও পুনঃপ্রকাশের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজ্ঞান ও অবিজ্ঞান শাখার জন্য পৃথক মূল্যায়ন শর্ত থাকলেও অবিজ্ঞান শাখায় প্রযোজ্য নয় এমন অতিরিক্ত শর্ত প্রয়োগ করেই ফল প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ। যদিও উভয় শাখার পাশ নম্বর ৪০ নির্ধারিত ছিল।

ভুক্তভোগী শিক্ষার্থী হুমায়রা আক্তার লিজা বলেন, ৫৪ দশমিক ৫০ নম্বর পেয়েও তাকে ফেল দেখানো হয়েছে। এতে তিনি ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। একইভাবে ৪৬ দশমিক ৫০ নম্বর পাওয়া প্লেয়ার কোটাধারী শিক্ষার্থী শেখ সাইমুজ্জামানকেও ফেল দেখানো হয়েছে বলে জানান তার বাবা আকরামুজ্জামান।

তাদের অভিযোগ, ভুল ফলাফলের কারণে কোটার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, “এ ধরনের অভিযোগ আমাদের কাছেও এসেছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার সংশ্লিষ্ট ইউনিটের।”

তিনি জানান, ভুক্তভোগীর সংখ্যা কয়েক শ হতে পারে। ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, বিষয়টি নিয়ে দ্রুত বৈঠক ডাকা হয়েছে এবং সিদ্ধান্ত জানানো হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, রবিবার (১৯ এপ্রিল) এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments