যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও অলিম্পিকের পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানো, শপথ গ্রহণসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার সকাল ১০ ঘটিকায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আড়ম্বরপূর্ণ ও জমকালো এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এই প্রতিযোগিতায় ৭৯ টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করবে। আগামী ২০ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে।

অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক ড. ওমর ফারুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ভেটেরিনারি ও মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি, সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ, সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্র্যাক্টর মোঃ শাহিনূর রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। 

অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রায়হান রাকিব। অনুষ্ঠানে বিশেষজ্ঞ বিচারকদের পক্ষে শপথপাঠ করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা ও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক শ্রী অমিতাভ সরকার এবং খেলোয়াড়দের পক্ষে শপথ পাঠ করেন বাংলাদেশের সতেরো বারের দ্রুততম মানবী শিরিন আক্তার ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সৌরভ বিশ্বাস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments