নোবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর কর্তৃক কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। নিয়মিত খেলাধুলা একজন শিক্ষার্থীকে শুধু সুস্থই রাখে না, বরং নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং পুরস্কার বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমেই একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠে।

নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ রুহুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, খেলোয়াড়, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রত্যেক ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ থেকে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬ এর বিভিন্ন ইভেন্ট শুরু হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে সর্বমোট ২৬টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments