রাজধানীর বনানী সেতু ভবনের সামনে রাস্তায় ভ‚ইয়া পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।
ওসি জানান, ভ‚ইয়া পরিবহনের একটি বাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। বনানী সেতু ভবনের সামনে সড়কে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন। এ সময় বাসটি সড়ক বিভাজকে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুই ব্যক্তি সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। তাদের পরিচয় নিশ্চিত হলে জানানো হবে।


